শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৪
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ ফতুল্লায় অস্ত্রসহ কিশোর গংয়ের ৪ জন গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৮, ২০২৫, ১:৪৯ পূর্বাহ্ণ
  • ১০১ ০৯ বার দেখা হয়েছে

 

 

নারায়ণগঞ্জ ফতুল্লায় অস্ত্রসহ কিশোর গংয়ের ৪ জন গ্রেফতার।

নারায়ণগঞ্জ প্রতিনিধি (ফতুল্লা)

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় দেশীয় ও ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদ কার্যালয় ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি জানান, কিশোর গ্যাং নামে পরিচিত একটি চক্র দীর্ঘদিন ধরে পথচারীসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত দূরপাল্লার বিভিন্ন যানবাহনের যাত্রীরা নামার পর তাদের ওপর আক্রমণ করে আসছিল। দেশীয় ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল ছিনতাই করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলামের নেতৃত্বে ডিবি’র একটি টিম ও ফতুল্লা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়
এসময় জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের দুর্ধর্ষ চার সদস্যকে দেশীয় এবং ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর এলাকার সোহরাব (২২), মিরাজ (২৮), মনজু (৩০) ও সস্তাপুর এলাকার আলমগীর হোসেন (৩২)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলাসহ যাবতীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell