রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৯
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

নারায়ণগঞ্জ বন্দর ইস্পাহানিতে রমজান,রিপন,শুক্কুর,বাবুর চলছে জমজমাট মাদক ব্যবসা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩০, ২০২৫, ৪:২৯ পূর্বাহ্ণ
  • ৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

নারায়ণগঞ্জ বন্দর ইস্পাহানিতে রমজান,রিপন,শুক্কুর,বাবুর চলছে জমজমাট মাদক ব্যবসা

নিজস্ব সংবাদদাতা:

পৈত্রিক সূত্রে পাওয়া ২ যুগের মাদক ব্যবসা অপ্রতিরোধ্য চালিয়ে যাচ্ছে গুণধর পুত্ররা!

নারায়ণগঞ্জ বন্দরের একরামপুর ইস্পাহানি জেলেপাড়া এলাকাটি মাদকের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে চিহ্নিত একটি মাদক পরিবার। ভয়াল এ পরিবারটি হচ্ছে হাবিবুর রহমান হবি গং। প্রায় দেড় যুগ ধরে এ পরিবারটি বংশ পরমপরায় তাদের ব্যবসার আধিপত্য ধরে রেখেছে। বন্দর থানা পুলিশের তৎপরতার অভাবে এলাকার কতিপয় উচ্ছশৃঙ্খল তরুন ও যুবক হবি গংয়ের নিষিদ্ধ এ ব্যবসা জিইয়ে রেখেছে। এক সময় এই এলাকার মাদকের আখড়া চালাতো মাদক সম্রাট হাবিবুর রহমান হবি ও তার স্ত্রী রোকেয়া দীর্ঘ দিন এলাকায় মাদকের রাম রাজত্ব কায়েম করে আসছিল।

বিগত ২০ বছর আগে মাদক পাচার করতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশী হেফাজতে মৃত্যুবরণ করে। বর্তমানে পিতা-মাতার ব্যবসা ধারবাহিকভাবে ধরে রেখেছে তাদেরই কুপুত্র রমজান,রিপন,শুক্কুর,বাবু। হবি পুত্রদের এসব ব্যবসার পুরোপুরি শেল্টার দেন ৫ আগষ্টের পলাতক সন্ত্রাসী আজমীর ওসমানের অন্যতম সহযোগী মনির সরদার ওরফে টাউট মনির। মনির সরদার মূলতঃ এলাকার চিহ্নিত মাদকসেবী রাকিব,আবুল,শাওন,আরমান,দয়াল,রাজন ও কাশেমসহ ৩০জনের একটি সংঘবদ্ধ দলের নেতৃত্ব দিয়ে থাকে। এই ৩০জন মাদকসেবীর মাধ্যমে ৩ বেলার খাবারসহ প্রতিদিন জনপ্রতি ১হাজার টাকা করে বেতন দেয়া হয়। এদের অবাধ মাদক বানিজ্যের কারণে একরামপুর ইস্পাহানিসহ তার আশপাশের এলাকাগুলো অপরাধের আখড়ায় পরিণত হয়ে উঠেছে। এ কারণে এলাকাগুলো প্রতিনিয়তই চুরি,ছিনতাই ও রাহাজানিসহ নানা প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হচ্ছে। ভয়ানক হবি বাহিনীর কবল থেকে মুক্তিসহ যুব সমাজ রক্ষার স্বার্থে বন্দর থানা প্রশাসন, র‌্যাব ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছে সচেতন মহল

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell