শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৬
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

নারায়ণগঞ্জ ভূঁইঘর ওভারব্রিজের রেলিং ভেঙে পড়লো ট্রাক, নিহত ১

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩০, ২০২৫, ২:৪৯ পূর্বাহ্ণ
  • ৯৬ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ ভূঁইঘর ওভারব্রিজের রেলিং ভেঙে পড়লো ট্রাক, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি (ফতুল্লা)

নারায়ণগঞ্জ ভূইঘর এলাকায় ওভারব্রিজের ওপর থেকে বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। নারায়ণগঞ্জে ওভারব্রিজের ওপর থেকে বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ভূঁইগড় বাসস্ট্যান্ডে ওভারব্রিজে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মোহর উদ্দিন (৩৫) নামে এক রিকশা চালক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় প্রবল বৃষ্টির সময় শহরের চাষাড়া থেকে পণ্যবিহীন খালি একটি ট্রাক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে সাইনবোর্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। বেপরোয়া গতিতে চলা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূঁইগড় বাসস্ট্যান্ডে ওভার ব্রিজের ওপর পশ্চিম পাশে ধাক্কা লেগে নিচে রাস্তায় পড়ে যায়। এ সময় রেলিং ভেঙে মাথার ওপর পড়ে মোহর আলী নামে এক রিকশাচালক গুরুতর আহত হন। তার মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তার মৃত্যু হয়। ততক্ষণে ট্রাকটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোহর উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছিল। বিকে ৩টার সময় দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার মরদেহ মর্গে পাঠানো হয়।’ ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। পেছনের অংশের দুই চাকা ব্রিজের ওপর আটকে আড়াআড়িভাবে ঝুলে রয়েছে। আশপাশে শত শত মানুষের ভিড় পড়েছে। এ ঘটনায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ৯৯৯ নম্বরে কল করে দুর্ঘটনার বিষয়টি জানালে ফতুল্লা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, চালক ঘুমিয়ে থেকে হেলপারকে দিয়ে ট্রাকটি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম নগর সংবাদ ফতুল্লা প্রতিনিধি কে বলেন , ‘দুপুর দেড়টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে আসি। এরপর রাস্তায় যান চলাচল স্বাভাবিক করি। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।’ থানা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘ট্রাকটি ব্রিজের ওপর থেকে সরাতে বিকেল থেকে সড়ক বিভাগের ক্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell