সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৮
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

নারায়ণগঞ্জ মহাসড়ক জাঙ্গাল এলাকায় যাত্রীবাহী বাস পুকুরে আহত ১০

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১০, ২০২৫, ৬:১৫ পূর্বাহ্ণ
  • ৬৮ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ মহাসড়ক জাঙ্গাল এলাকায় যাত্রীবাহী বাস পুকুরে আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। তবে তাদের কারো নাম পরিচয় জানা যায় নি।   (৯ অক্টোবর) বিকেলে উপজেলার জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটায় সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা থেকে ২০ থেকে ৩০ জন যাত্রী নিয়ে দোয়েল পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বেশ কয়েকজন যাত্রী জানালা দিয়ে বের হলেও অন্যরা ভেতরে আটকা পড়েন। পরে আশপাশের লোকজন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অর্ধনিমজ্জিত বাস থেকে আহত অবস্থায় নারী এবং শিশুসহ ১০ জনকে উদ্ধার করে। পরবর্তীতে দুইটি র্যাকার দিয়ে বাসটি তুলে তল্লাশি করা হলেও ভেতরে কাউকে পাওয়া যায় নি। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রী রেহানা জানান, বাসটি ছাড়ার পর থেকেই বেপরোয়া গতিতে চলছিল। জাঙ্গাল এলাকার কাছাকাছি এসে বাসটি আরও এলোমেলোভাবে চলতে থাকে। এক পর্যায়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। পরে তাকে ও তার দুই ছেলে মেয়েকে স্থানীয় লোকজন উদ্ধার করে। ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে পুলিশের কর্মকর্তা সার্জেন্ট আওলাদ হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে তারা ৯ জনের একটি টিম ঘটনাস্থলে আসেন। তাদের ডুবুরি দল বাসের ভেতরে তল্লাশি চালিয়েছে। পরে র্যাকার দিয়ে বাসটি তোলার পর আবার ভেতরে ও পানিতে তল্লাশি করা হয়। তবে কাউকে পাওয়া যায় নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell