বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৫
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ এবং ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের স্ত্রী সাদিয়া আক্তার নিঝু (৩০) সাততলা ভবন থেকে পড়ে নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৬, ২০২৩, ১:২৩ পূর্বাহ্ণ
  • ৩৩১ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ এবং ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের স্ত্রী সাদিয়া আক্তার নিঝু (৩০) সাততলা ভবন থেকে পড়ে নিহত

 রোববার (৫ মার্চ) দুপুরে শহরের চাষাঢ়া রেললাইন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, সাততলা ভবনের ছাদে হাঁটতে গিয়ে সেখান থেকে হয়তো মাথা ঘুরে পড়ে গিয়ে অথবা অন্য কোনোভাবে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। সাদিয়া আক্তার নিঝু শহরের বালুর মাঠ এলাকার ওই ভবনে মা ঝর্ণা হায়দারের সঙ্গে বসবাস করতেন।

সাদিয়ার মা ঝর্ণা হায়দার বলেন, শরীর ক্লান্ত লাগায় সাততলার ছাদে সে হাঁটাহাঁটি করছিল। এসময় হঠাৎ সে নিচে পড়ে যায়।

নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক নুরুজ্জামান বলেন, ময়নাতদন্তের পর বোঝা যাবে ঠিক কী কারণে তিনি মারা গেছেন।

নিহতের স্বামী শাহজালাল বাদল বলেন, শাশুড়ির ফোনে জানতে পারি সাদিয়া ছাদ থেকে পড়ে গেছে। পরে সিদ্ধিরগঞ্জের বাড়ি থেকে ছুটে গিয়ে দেখি সাদিয়ার মৃত্যু হয়েছে। আমার স্ত্রী ওর মায়ের বাসায় থাকতো। আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা তদন্তের পর বলতে পারবো।

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদল। সাত খুনের পর তিনি অনেকদিন পলাতক ছিলেন। বর্তমানে নূর হোসেনের সঙ্গে তার বিরুদ্ধেও মাদক ও অস্ত্র মামলায় বিচার চলমান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell