মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৮
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী তরুণী নিহত আহত ১ জন

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩০, ২০২৫, ১:২৯ পূর্বাহ্ণ
  • ১৪০ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী তরুণী নিহত আহত ১ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি(সিদ্ধিরগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা এক যুবক।বুধবার (২৯ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম আয়েশা আক্তার (২২)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর তাপালবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। আহত মো. খালেদ হোসেন (২৮) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার হাসান আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনে বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় লরিটি। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে সাইনবোর্ড এলাকার প্রো অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত আয়েশা মারা যান।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস উদ্দিন নগরসংবাদ কে বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লরিটি জব্দ করি। তবে লরিচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। তাকে আটক করার চেষ্টা করছি।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell