মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৫
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

নারায়ণগঞ্জ সোনারগাঁ পিরোজপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে পড়ে শিশু ও নারীসহ আহত ৫০

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৮, ২০২৪, ২:১০ পূর্বাহ্ণ
  • ১৯৯ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ সোনারগাঁ পিরোজপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে পড়ে শিশু ও নারীসহ আহত ৫০

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রায় ৬০ জন যাত্রী নিয়ে তিশা এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৪৫১৬৭) নামের একটি বাস কুমিল্লা থেকে ঢাকার দিকে আসছিল। বাসটি সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৫০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মদনপুর আল-বারাকা হাসপাতালে পাঠানো হয়েছে।সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন, খবর পেয়ে আমরা এবং স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করি। বাসে থাকা কয়েকজন যাত্রী মারাত্মক আহত হয়েছেন।সোনারগাঁ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) সৌরভ হোসেন নগর সংবাদ কে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এ ঘটনায় এখনো কেউ মারা যাননি। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell