বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৫
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

নারায়ণগঞ্জের গর্ব রুবাইয়া আক্তার (বিএফডিসি) সাধারণ সম্পাদক নির্বাচিত

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৬, ২০২১, ১২:৫৪ পূর্বাহ্ণ
  • ৩০৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জে জন্ম নেওয়া রুবাইয়া আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ডিবেটিং ক্লাবের (বিএফডিসি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৪ই নভেম্বর বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকিয়া পারভীন এবং ক্লাবের মডারেটর জেমিনি জাবেদ সূচনা এ তথ্য জানান। ২০২১-২২ বর্ষের জন্য এই কমিটি গঠন করা হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় । রুবাইয়া আক্তার ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার জন্ম নারায়ণগঞ্জের রূপগঞ্জের রুপসী এলাকায়। সে ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমন মীরের একমাত্র সন্তান।

 

 

তিনি ২০১৪ সালে রূপগঞ্জের হাজী আয়েত আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৬ সালে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দীন ইসলামিক মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সদস্য। এ বিষয়ে জানতে চাইলে রুবাইয়া আক্তার বলেন, দায়িত্ব পাওয়াটা যেমন খুব সম্মানের, তেমনি দায়বদ্ধতারও। বিএফডিসি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটি যথাযথভাবে পালনের পাশাপাশি আমার প্রচেষ্টা থাকবে নতুন বিতার্কিক তৈরীসহ বিএফডিসিকে ঢেলে সাজানোর। তিনি আরও বলেন, বিতর্ক এমন একটি জায়গা যেখানে প্রতিনিয়ত মুক্ত বুদ্ধির চর্চা হয়। আর এমন একটি অঙ্গনে নেতৃত্ব দেওয়া একই সাথে গর্বের এবং চ্যালেঞ্জিং। আগামী এক বছরের পথকে সুগম করতে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত থাকবো সেই অঙ্গীকার নিয়েই এই পদচারণা শুরু করছি। সর্বশেষ রুবাইয়া আক্তার সবার কাছে দোয়া চেয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell