বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৫
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

নারায়ণগঞ্জে অতীতের চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে-জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৩, ২০২২, ৯:২৯ অপরাহ্ণ
  • ৫০১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, এর আগে যখন এসেছি তখন সিটি কর্পোরেশনের আগের ভবন ছিলো। এবার নতুন ভবনটি দেখলাম। আধুনিক ও সুন্দর স্থাপনা হয়েছে।

 

নারায়ণগঞ্জের সড়কগুলো অন্যান্য বিভাগীয় শহরের মতোই। নারায়ণগঞ্জের উন্নয়নে জাপান সবসময় অতীতে পাশে ছিলো, ভবিষ্যতেও পাশে থাকবে।

বুধবার (২৩ মার্চ) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

ইতো নাওকি আরো বলেন, নারায়ণগঞ্জে অতীতের চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে। অনেক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জাইকা অর্থায়ন করে।

বাংলাদেশ এবং জাপানের সাথে সর্ম্পকের পঞ্চাশ বছর পূর্ণ হলো সেই উপলক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ করতে নারায়ণগঞ্জ এসেছি। বেশ কিছু উন্নয়ণমূলক কর্মকান্ড পরিদর্শণ করলাম আজ।

এর আগে দুপুর দেড়টায় একটায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসেন। সেখানে তিনি নির্মাণাধিন ডিএনডি খালের ওপর সৌন্দর্য্য বর্ধন লেক পরিদর্শন করেন। সেখানে তিনি একটি গাছ রোপন করেন।

বক্তব্যে তিনি সেই লেকের সৌন্দর্যেরও প্রশংসা করেন। পরে দুপুর দুইটায় তিনি নগর ভবনে প্রবেশ করেন। এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী তাকে অভ্যর্থনা জানান।

মেয়র আইভী এসময় জাপানের রাষ্ট্রদূতকে সৌজন্য সফরে আসায় ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তব্যে তিনি (আইভী) রাষ্ট্রদূতকে বন্ধু হিসেবে সম্বোধন করে বলেন, আমাদের সাথে রাষ্ট্রদূতের দীর্ঘদিনেরই একটা সুসম্পর্ক ছিলো। জাপানের নাইকো সিটির সাথে আমাদের একটা সিষ্টার সিটি আছে।

দুই বছর আগে নাইকো সিটির মেয়র এসেছিলো এবং তার সাথে অনেক ব্যবসায়ীরা ছিলো। তারই ধারাবাহিকতায় আজকে রাষ্ট্রদূত আমাদের এখানে আসে। উনাদের সাথে যেহেতু আমাদের সুসম্পর্ক, উনিও দেখলো যে আমরা কি কাজ করছি।

পাশাপাশি ওনাদের জাইকার যে প্রকল্পগুলোর কাজ চলছে সেগুলোও আমরা পরিদর্শন করালাম। ইতোমধ্যে উনি সিদ্ধিরগঞ্জ লেক পরিদর্শন করেছেন।

পরে বিকেলে মেয়র জাপানের রাষ্ট্রদূতকে নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্ক, নারায়ণগঞ্জ চারুকলার নবনির্মিত ভবন ঘুরিয়ে দেখান।

এরপরে নারায়ণগঞ্জের আলী আহম্মদ চুনকা পৌর পাঠাগারে সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রদূত।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell