সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু ১,আক্রান্ত ২৪ জন।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩, ২০২১, ৯:০৩ অপরাহ্ণ
  • ২৬৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। করোনাভাইরাসের সংক্রমন কমছে নারায়ণগঞ্জে। একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩২৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৪৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে ২৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ২২১ জন। সুস্থ্য হয়েছেন ২৫ হাজার ৫৩৭ জন।   এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৫৫৪ জনের।

রোববার (৩ অক্টোবর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের তথ্যমতে গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টেবর পর্যন্ত কোন মৃত্যু নেই। ২ অক্টোবর একজনের মৃত্যু হয়েছে। তিনি রুপগঞ্জের বাসিন্দা।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪৭ জন ও আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২ জন, সদরে মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪১৬ জন, বন্দরে মারা গেছেন ৩১ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬০৫ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৯ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬১৩ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৮ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪০ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২৫ জন।

উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell