বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২২
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

নারায়ণগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে ব্যানার ব্যবহারে পুলিশের বাধা দেয়ার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩০, ২০২২, ১০:৫৫ অপরাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে ব্যানার ব্যবহারে পুলিশের বাধা দেয়ার অভিযোগ

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ ব্যানার ব্যবহারে বাধা দেয় পুলিশ।

নেতাকর্মীরা জানান, মিছিলের আগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু সমাবেশে ব্যানার ব্যবহারে পুলিশ বাধা দেয়। পরে ব্যানার ছাড়াই তারা সমাবেশ করে।

ব্যানারে বর্তমান সরকারের চার বছরকে ‘ভোট ডাকাতির চার বছর’ লেখা ছিল।

বাম জোটের সমন্বয়ক হাফিজুল ইসলাম নগর সংবাদ কে বলেন, পুলিশ সদস্যরা ভোট ডাকাতির প্রতিবাদ জানানো ব্যানার সমাবেশে ব্যবহার করতে দেয়নি।

সরকারের স্বৈরাচারি চেহারা ফুটে উঠেছে। আমরা পুলিশের ন্যক্কারজনক এই আচরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পুলিশ যে স্বৈরাচারের হাতিয়ার আজ তার দৃষ্টান্ত আবারও রাখলো।

এ সময় উপস্থিত ছিলেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মন্টু ঘোষ, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি জেলার সদস্য দুলাল সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, বেলায়েত হোসেন ও সিপিবির নেতা আব্দুল হাই শরিফ সহ অন্যান্য নেতাকর্মীরা

বাধার বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলেননি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell