শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫৯
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটি থেকে মুকুল ,আশা,মিঠুর পদত্যাগের ঘোষণা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৫, ২০২২, ১:৩৯ পূর্বাহ্ণ
  • ২৮৭ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটি থেকে মুকুল ,আশা,মিঠুর পদত্যাগের ঘোষণা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটি থেকে আমিনুর ইসলাম মিঠু নামের আরও এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ওই কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ নিয়ে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটি থেকে তিনজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আমিনুর ইসলাম মিঠু ছাড়া অন্য দুজন হলেন- যুগ্ম-আহ্বায়ক পদে থাকা সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা। তাদের মধ্যে আতাউর রহমান মুকুল গত ১৩ সেপ্টেম্বর রাতে এবং বিকেলে আবুল কাউসার আশা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ প্রসঙ্গে আমিনুর ইসলাম মিঠু বলেন, নতুন কমিটিতে বিএনপির সিনিয়র নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। এ কমিটি একটা ওয়ার্ড কমিটির মতো হয়ে গেছে। আর তাই মনের কষ্টে ও ক্ষোভে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশমাতা বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে অতীতেও ছিলাম বর্তমানেও আছি। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবো।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দায়িত্ব দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell