শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৯
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

নারায়ণগঞ্জ শহরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২,আহত ২০ জন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৬, ২০২১, ৯:১০ অপরাহ্ণ
  • ৩১৮ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ শহরে ট্রেন-বাস সংঘর্ষে ২ নিহত,আহত ২০ জন

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ শহরে রেল লাইনের উপরে যানজটে আটকে থাকা আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্টো ব-১১-৪৩৭৪) ট্রেনের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে ৯ জনকে আশংকাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে।

 

তাদের মধ্যে রুহুল মিয়া, কাদের মোল্লা (৩৫), মিজান মিয়া (৬৫), মনা, মনির হোসেন (২৬), ও  শাকিল (১২) এর নাম জানা গেছে। এছাড়াও সাত বছরের অজ্ঞাত শিশুকে পা কাটা অবস্থায় ঢামেকে কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতালে পাঠানো প্রত্যেকের শরীরের বিভিন্ন অঙ্গে গুরতর জখম রয়েছে।

এছাড়াও নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের জরুরী বিভাগে আমেনা আক্তার (৪০) নামে এক নারী চিকিৎসাধীন রয়েছে। তবে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষনিক নিহতদের তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের অনেকে শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে একাধিক সূত্র জানায়।

Open photo

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের ১ নং রেলগেটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে হতাহতদের উদ্ধারসহ ক্ষতিগ্রস্থ বাসটি উদ্ধারে তৎপরতা শুরু করেন। নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে প্রত্যক্ষদর্শীরা সংশ্লিষ্ট গেটম্যানের অসর্তকতায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ তুলেছেন। তারা বলছেন, বাসটি পূর্বের থেকে সিগন্যাল দিলে এই দুর্ঘটনা ঘটতো না।

প্রত্যক্ষদর্শী জানায়, ১নং রেল গেট এলাকাতে রেললাইনের উপরে আনন্দ পরিবহনের একটি বাস ছিল। ওই সময়ে ট্রেন ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। তবে ট্রেনের চালক ট্রেনটিকে থামাতে সর্বস্ব চেষ্টা করেছেন। না হলে দূর্ঘটনার বিষয়টি আরো বড় হতো।   দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার হামিদুর রহমান রহমান জানান, উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

নারায়ণগঞ্জ রেল ষ্টেশনের সহকারি মাষ্টার সি এম আক্তার হায়দার জানান, ৫টা ২০ মিনিটে ট্রেনটি (ট্রেন নং-৯৩০) ঢাকা থেকে ছেড়ে এসে ৬টা ৫ মিনিটে নারায়ণগঞ্জে দূর্ঘটনার স্বীকার হয়। । কিভাবে দূর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে। উদ্ধার কাজ চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell