মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৯
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নারীকে হোটেলে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা,গ্রেফতার ১

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৮, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ
  • ২৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

নারীকে হোটেলে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা,গ্রেফতার ১

শারীরিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে এক যুবতীকে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ৩ দিন পর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট থেকে মো. মোস্তাফিজুর রহমান নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।

গ্রেফতার মো. মোস্তাফিজুর রহমানকে (৫১), বাগেরহাট সদর উপজেলার আতাইকাঠি গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

র‌্যাব জানায়, গত বুধবার কক্সবাজার পৌর সদরের ‘সি বার্ড’ হোটেলের কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার তিনদিনেও নিহতের পরিচয় জানা যায়নি।

পরিচয় যাচাইয়ে ওই নারীর আঙুলের ছাপ নিয়ে এনআইডি সার্ভারের সঙ্গে মেলানোর চেষ্টা করা হলে তা পাওয়া যায়নি বলে জানায় র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব।

কেউ অভিভাবকত্ব দাবি না করায় আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে।

কর্নেল মো. মাহবুব আলম জানান, গত মঙ্গলবার স্বামী-স্ত্রী পরিচয়ে মোস্তাফিজুর ওই নারীকে নিয়ে ‘সি বার্ড’ হোটেলে ওঠেন। পরে বুধবার দুপুরে কক্ষে তালা দিয়ে মোস্তাফিজুর চলে যায়। সেদিন হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হোটেলের সিসিটিভির ভিডিও দেখে তাদের শনাক্ত করে র‌্যাব।

মোস্তাফিজুর ইয়াবা পাচারের কাজ করতেন জানিয়ে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম আরও জানান, মোস্তাফিজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক পরিবহনের চারটি মামলা রয়েছে। মোস্তাফিজ এর আগে পাঁচবার গ্রেফতার হয়েছে। কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহন করতো সে। তার নির্দিষ্ট কোনো পেশা নেই। জিজ্ঞাসাবাদে মোস্তাফিজ ওই নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যার কথা স্বীকার করে।  শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য ওই নারীকে হোটেলে নিয়ে যায় মোস্তাফিজ। হোটেলের রেজিস্ট্রারে ওই নারীর নাম লেখা হয় জেসমিন আখতার। হোটেল কক্ষে অবস্থানের সময় টাকা নিয়ে বাক-বিতণ্ডার জেরে ক্ষোভের বশে ওই নারীকে হত্যা করা হয়। মোস্তাফিজকে তল্লাশি করে তার পকেটে যৌন উত্তেজক ওষুধ পাওয়া গেছে। ঘটনার দিন সে ওই ওষুধ সেবন করেছিল। তার শরীরের বিভিন্ন স্থানে নখের আচড়ের দাগ রয়েছে।

র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, কক্সবাজারে যুবতীকে খুন করার পরে হাটহাজারী

চৌধুরীহাট এলাকায় চলে আসে মোস্তাফিজ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell