শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৭
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

না.গঞ্জের ঘটনায় পুলিশের মামলা,১০ জনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২, ২০২২, ৯:৩৭ অপরাহ্ণ
  • ২৪৬ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। পুলিশের উপর হামলা ও বিস্ফোরক আইনে শুক্রবার (২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

মামলায় ১০ জনকে গ্রেফতার দেখিয়ে সন্ধ্যায় আদালতে পাঠানো হয়। সেখানে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত তা না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠান। আগামী রোববার (৪ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আসামিরা হলেন- ফতুল্লার পূর্ব নরসিংহপুরের আব্দুল জলিলের ছেলে আব্দুস সাত্তার (২২), আলীরটেকের ডিক্রিরচরের মোস্তফা সরদারের ছেলে মজিবুর রহমান (৫২), শহরের পালপাড়ার যুগেস চন্দ্র দেবনাথের ছেলে রঞ্জন কুমার দেবনাথ (৩৬), রূপগঞ্জের সিংলাবোর মৃত হারুন আর রশিদের ছেলে রাজীব (৩৮), সোনারগাঁওয়ের মেঘনা ঘাটের আলী আক্কাসের ছেলে জনি (৩৮), বন্দরের উত্তর চানপুর মাদ্রাসার সাথের মৃত আমান উল্লাহের ছেলে বাদল (৩৩), আড়াইহাজারের রামচন্দ্রাদীর মৃত রমিজ উদ্দিন ভূইয়ার ছেলে আবুল কালাম ভুইয়া (৪৮), সোনারগাঁওয়ের মেঘনা ঘাটের মৃত আলী মোস্তফা খানের ছেলে রিমন (২২), একই এলাকার ইমাম হোসেনের ছেলে ইমন (১৮) ও আড়াইহাজারের ময়নাবাজ এলাকার আব্দুল মালেকের ছেলে সোহান (১৫)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ জনকে আদালতে পাঠানো আদালতে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শুনানি রোববার অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে সংঘর্ষের ঘটনায় নিহত শাওনের ভাই মিলন প্রধান বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell