বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫০
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

নিজের অভিনীত সিনেমায় গানেও কণ্ঠ দিলেন অভিনেতা মোশাররফ করিম

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২২, ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ
  • ৩৩২ ০৯ বার দেখা হয়েছে

 

 

নিজের অভিনীত সিনেমায় গানেও কণ্ঠ দিলেন অভিনেতা মোশাররফ করিম

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ভালো গানও গাইতে পারেন, তা অনেকেরই জানা। তবে এই প্রথম তিনি সিনেমার গানে কণ্ঠ দিলেন।

সেটিও আবার নিজের অভিনীত সিনেমায়। গানের শিরোনাম ‘ভালো লাগে না’।

 

মোশাররফ অভিনীত আসন্ন ‘বিলডাকিনি’ সিনেমায় থাকবে গানটি। এটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। গানের কথা ও সুরও অভিনেতা নিজেরই। সম্প্রতি প্রকাশ হয়েছে গানটি।

জানা যায়, অভিনেতা গানটি বেশ আগেই লিখেছিলেন। এ বিষয়ে ফজলুল কবীর তুহিন গণমাধ্যমকে বলেন, আমরা প্রায়ই আড্ডাতে ‘ভালো লাগে না’ গানটি গাই। এই সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো, গানটি দারুণ মানিয়ে যাবে এই দৃশ্যে। মোশাররফ ভাইকে জানানোর পর তিনি জানতে চাইলেন কে গাইবে। তখন তাকে বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি জানান এবং গানটি রেকর্ড করি।

কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। উপন্যাসের নামেই রাখা হয়েছে সিনেমার নাম। কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও টলিউডের পার্নো মিত্র।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell