বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪০
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নিজের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা, মা কে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৮, ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ
  • ১৫৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

নিজের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা, মা কে গ্রেফতার

রাজশাহীর মোহনপুরে মৌগাছী ইউনিয়নের বসন্তকেদার বকপাড়া গ্রামে ৩৮ দিন বয়সের শিশু আয়েশা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার মা তানিয়া খাতুনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ মে) বিকেলে জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২৭ মে) রাতে থানায় হত্যা মামলা করেন তার বাবা আলামিন হোসেন। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের বসন্তকেদার বকপাড়া (মধ্যপাড়া) গ্রামে। পানির পাত্র থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর বাবা আলামিন হোসেন বাদী হয়ে তার স্ত্রী তানিয়া খাতুনের (২০) বিরুদ্ধে মামলা করেন। শিশুটি তাদের দ্বিতীয় সন্তান ছিল। প্রথম সন্তান ছেলে।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বলেন, শনিবার বিকেলে আলামিন কাজে বাড়ির বাইরে ছিলেন। তারপর তার মা তানিয়া খাতুনও এক প্রতিবেশীকে কুকুরে কামড় দিয়েছে বলে তাকে দেখতে যান। এ সময় তানিয়ার জা রোজিনা খাতুন তাদের বাড়িতে গিয়ে দেখেন, শিশুটি গরুর খাবারের পাত্রের পানির মধ্যে পড়ে মরে রয়েছে। এ সময় তিনি চিৎকার দেন। পরে সবাই আসেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশু কন্যার মরদেহ উদ্ধার করে।

ওই শিশুর বাবা আলামিন পুলিশকে জানিয়েছেন, শনিবার তার বাড়ি থেকে বাইরে যাওয়ার পর স্ত্রী ও শিশুকন্যা ছাড়া আর কেউ ছিল না। খবর পেয়ে তিনি বাড়িতে গিয়ে দেখেন মেয়ে মারা গেছে। পরে স্ত্রী তাকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে শোবার ঘরে শিশুটিকে ঘুমে রেখে তিনি টয়লেটে যান। টয়লেট থেকে শুনতে পান পাশের বাড়িতে কাকে যেন কুকুর কামড় দিয়েছে। তাই তিনি টয়লেট থেকে বের হয়ে প্রতিবেশীকে দেখতে যান। এরপর রোজিনার চিৎকারে দ্রুত বাড়িতে ছুটে এসে দেখেন মেয়ে মারা গেছে।

ওসি সেলিম বাদশাহ বলেন, ওই নারীর চিৎকারে আশপাশের সবাই ছুটে আসেন। শিশুর মাও আসেন। কিন্তু তিনি শিশুর মরদেহ দেখে প্রথমে কান্নাকাটি করেননি। এতে অনেকেরই সন্দেহ হয়। রাতে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন, যে তিনিই নিজের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন। তখন মাথায় জিন চেপেছিল। আর জিন চাপলে কী হয় তিনি তা নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই এ ঘটনায় ওই শিশুর বাবা আলামিন থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় তানিয়াকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell