সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩৫
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

নিতাইগঞ্জে বিস্ফোরণে ধ্বসে যাওয়া ভবনটি গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৩, ২০২৩, ১:৩৩ পূর্বাহ্ণ
  • ২৫৫ ০৯ বার দেখা হয়েছে

নিতাইগঞ্জে বিস্ফোরণে ধ্বসে যাওয়া ভবনটি গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন

মহাসিন মুন্সী।।

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণে একাংশ ধ্বসে যাওয়া ভবনটি গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। বুধবার (২২ মার্চ) দুপুরে ভেকু মেশিন দিয়ে ভবনটি গুড়িয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিকল্পনা কর্মকর্তা মইনুল হক বলেন, সাধারণ জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা হলো।

এর আগে ২১ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজউকের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ, তিতাস গ্যাসের প্রতিনিধি, গণপূর্ত ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মানুষের নিরাপত্তার জন্য এটা দ্রুত অপসারণ প্রয়োজন। আমরা খুবই জরুরি ভিত্তিতে এটা অপসারণের ব্যবস্থা নিবো। তার এ ঘোষণার একদিন পর ভবনটি গুড়িয়ে দেওয়া হয়।

তার আগে ১৮ মার্চ সকালে নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকার আর কে দাস রোডের ইলিয়াস দেওয়ানের স্ত্রী নাজমা দেওয়ানের মালিকানাধীন ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আওলাদ হোসেন (৬০) নামে এক শ্রমিক নিহত হন। আহত হন আরও ৯ জন। পরে ইকবাল হোসেন (৪০) ও শাহজাহান (৪০) নামে আরও দুই শ্রমিক মারা যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell