রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩০
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

নিরপেক্ষ ভোট করতে গিয়ে নারায়ণগঞ্জ থেকে চলেও যেতে হয়,তাও আমরা করব-ডিসি

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২, ২০২২, ৭:৩২ অপরাহ্ণ
  • ২৭৭ ০৯ বার দেখা হয়েছে

 নগর সংবাদ।।নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, ইভিএমে একটা ভোট দিলে একটাই দেখাবে একলাখ দিলে একলাখই দেখাবে। আমরা নিরপেক্ষ ভাবে কাজ করছি, করব।

যদি নিরপেক্ষ ভোট করতে গিয়ে নারায়ণগঞ্জ থেকে চলেও যেতে হয়, তাও আমরা করব। এই শহরের সম্মান রক্ষার দায়িত্ব সবার। আপনারা অভিযোগ জানাবেন, সত্যতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

মোস্তাইন বিল্লাহ বলেন, আমাদের প্রার্থীদের প্রায় সবারই অভিযোগ এখানে সুষ্ঠু ভোট হবে কিনা, ইভিএমে ভোট বদল হবে কিনা, কালো টাকার ছড়াছড়ি হবে কিনা। গত এক বছরে আমরা নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন করে দেখিয়েছি। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিতে পারবেন। এর জন্য যা যা করা দরকার করব। এরই মধ্যে নয়জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। নির্বাচনের আগে আরও ৩০ জন ম্যাজিস্ট্রেট আসবে। প্রতিটি ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট থাকবে।

তিনি আরও বলেন, কেউ নির্ধারিত সময়ের বাইরে মাইক চালাতে পারবেন না। আপনাদের নির্ধারিত সংখ্যায় ক্যাম্প করতে হবে। এর বেশি করে থাকলে রোববারের মধ্যেই সরিয়ে ফেলবেন। আপনারা না সরালে আমরা সরাব। তখন মিডিয়া দেখলে আপনারই ভোট কমবে। আপনারা সময় নষ্ট না করে সাধারণ ভোটারদের কাছে যান। তারা আপনাকে ভোট দিলে অবশ্যই জিতবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell