রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫১
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা যথেষ্ট শঙ্কিত-মামুনুল হক।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৫, ২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
  • ৪৩ ০৯ বার দেখা হয়েছে

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা যথেষ্ট শঙ্কিত-মামুনুল হক।

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো বিগত ফ্যাসিস্ট আমলের দোসররা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “প্রশাসনের ভেতরে থাকা এই চক্রটি সব সময় ইসলামী দলগুলোর বিপক্ষে অবস্থান নেয়। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে কি না, তা নিয়ে আমরা যথেষ্ট শঙ্কিত।”

রবিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় দাওয়াতুল কোরআন মাদরাসার খতমে বোখারী অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী জোট ও আসন বিন্যাস নিয়ে প্রশ্নের জবাবে মাওলানা মামুনুল হক বলেন, “আমরা এখনো আনুষ্ঠানিক কোনো জোট গঠন করিনি, তবে আসন সমঝোতার ভিত্তিতে এগিয়ে চলছি। অনেকগুলো দলের সমন্বয়ে ইসলামপন্থীদের একটি ‘ব্যায়ালট বক্স’ নীতিতে আমরা ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে এখন পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি হয়নি এবং অচিরেই চূড়ান্ত আসন বিন্যাস ঘোষণা করা হবে।”

নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতার পক্ষ থেকে অন্য দলকে আসন ছেড়ে দেওয়ার ঘোষণার বিষয়ে তিনি বলেন, “স্থানীয়ভাবে কোনো নেতা ঘোষণা দিলেই তা চূড়ান্ত নয়। এটি তাঁর ব্যক্তিগত মতামত হতে পারে। আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কেন্দ্রীয়ভাবে। এখন পর্যন্ত এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন আমাদের তালিকার শীর্ষে রয়েছেন। কেউ যদি আগেভাগে কোনো ঘোষণা দিয়ে থাকেন, তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে তার কোনো ভিত্তি নেই।”

১০১ আলেমের সাম্প্রতিক বিবৃতির বিষয়ে মামুনুল হক বলেন, “ওই বিবৃতিতে যে সমস্ত শীর্ষ আলেমের নাম ব্যবহার করা হয়েছে, তাঁদের অনেকেই এ সম্পর্কে কিছুই জানেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও বার্তা ও বিবৃতিতে অনেক আলেম ইতিমধ্যে বিষয়টি পরিষ্কার করেছেন।”

মতবিনিময় সভায় বাংলাদেশ খেলাফত মজলিস ও স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। খতমে বোখারী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell