রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৯
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থীর বাড়িতে হামলায় বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৬, ২০২২, ৮:২৯ অপরাহ্ণ
  • ২২৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থীর বাড়িতে হামলায় বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় এসআই উসমানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার (৫ জানুয়ারি) ভোটে ঝিলিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৫৫৯ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন শরিয়ত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ইউপি সদস্য মোরগ প্রতীকে ৫৪৫ ভোট পান। এছাড়া তালা প্রতীকে আব্দুল কুদ্দুস সেরাতাল ৫১৯ ভোট পেয়ে তৃতীয়, আনারুল ইসলাম আপেল প্রতীকে ৩০০, আনু বাক্কার ফুটবল প্রতীকে ২৪০ ও সাদিকুল ইসলাম ফ্যান প্রতীকে পান ৪১ ভোট।

 

নির্বাচনে পরাজিত প্রার্থী মনিরুল ইসলাম মনি ও আব্দুল কুদ্দুস সেরাতাল ও তাদের সমার্থকরা বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে নির্বাচিত প্রার্থীর বাড়িতে হামলার পরিকল্পনা করে। শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে বিজয়ী প্রার্থী শরিয়তের বাড়ির দিকে এগিয়ে যায়। এসময় পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তারা হামলা করে।

নবনির্বাচিত ইউপি সদস্য শরীয়ত আলী জানান, নির্বাচনে পরাজিত হয়ে আমার বাড়িতে হামলার পরিস্থিতি জানতে পেরে জরুরি সহায়তা সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ আসে। এসময় তারা পুলিশের উপর হামলা করে। পুলিশের একটি মোটরসাইকেল ভেঙে ফেলা হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সায়েদা সুলতানা বলেন, তিন পুলিশ সদস্যকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এসআই উসমানসহ দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, হামলাকারীদের আটক করতে অভিযান চলছে। শিগগিরিই তাদের আটক করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell