বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২২
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

নির্মাণাধীন ছাদ থেকে কিশোরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৯, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ
  • ৩১৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

নির্মাণাধীন ছাদ থেকে কিশোরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

সিলেটের ওসমানীনগরে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে কিশোরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) উপজেলার তাজপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরীর নাম দিপা রানী সিংহ (১৪)। সে কুমিল্লার বরুড়া থানার তলাগ্রামের পীযুষ চন্দ্র সিংহের মেয়ে। পরিবারের সদস্যদের সঙ্গে ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের বাসায় ভাড়া থাকতেন তারা। দিপা তাজপুর মঙ্গলচণ্ডী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, বুধবার রাতে খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়ে দিপা। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে কক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। পরে পাশের নির্মাণাধীন একটি ভবনের একতলা ছাদের ওপর রক্তাক্ত অবস্থায় দিপাকে দেখতে পান স্বজনরা। তাকে উদ্ধার করে তাজপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দিপা ওই ভবনে কিভাবে গেল, তাকে ধর্ষণ করা হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন জানান, দিপার পরিবারের লোকজন বৃহস্পতিবার সকালে মরদেহ থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell