শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:১৭
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুইজন প্রকৌশলী শ্রমিক নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
  • ৩০১ ০৯ বার দেখা হয়েছে

 যশোরে নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুইজন প্রকৌশলী এবং একজন শ্রমিক নিহত হয়েছেন।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের সার্কিট হাউজপাড়ায়।

ভবনটি নির্মাণ করছে আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠান বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানি।  

দুর্ঘটনায় নিহতরা হলেন কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের বসিন্দা প্রকৌশলী আজিজুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরু (৪৫)।

দুর্ঘটনার পরপরই এলাকাবাসীসহ আশপাশ থেকে সাধারণ জনগণ ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও। যশোর কোতোয়ালি থানা পুলিশের সদস্যরাও দুর্ঘটনাস্থলে পৌঁছায় অল্প সময়ের ব্যবধানে।

স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, সার্কিট হাউজপাড়ার ইকবাল মঞ্জিলের পাশে বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানি ছয়তলা ভবন নির্মাণ করছে। সেখানে নিহতরাসহ বেশ কয়েকজন শ্রকিম কাজ করছিলেন।  

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ছয় তলার কার্নিশ ভেঙে নিচে পড়ে যান দুইজন প্রকৌশলী ও একজন শ্রমিক। তারা ঘটনাস্থলেই নিহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘেষণা করেন।

স্থানীয়দের অভিযোগ নির্মাণ বিধি না মেনে ভবনটি তৈরি করা হচ্ছিল। বহুতল ভবনের কাজ হলেও সেখানে রাখা হয়নি কোনো নিরাপত্তা ব্যবস্থা। ফলে শ্রমিকরা চরম ঝূঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছিলেন। পাশাপাশি আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং পথচারীরাও চরম ঝুঁকির মধ্যে ছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে তারা কয়েকবার নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলেছেন। তবে, কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হলেন তিনজন।  

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। গাফিলতি থাকলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell