সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৯
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৭, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ
  • ১৫৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটোয়ারী (৩৫) নামে এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগে উঠেছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে পরিষদের নির্মাণাধীন ভবনের ৫ তলা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি।

মোস্তফা তারেক উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

তিনি সদর উপজেলার পৌর এলাকার বাসিন্দা ও দুই সন্তানের বাবা। তার মরদেহ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

জানা গেছে, রোববার বিকেল ৩টায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল উপজেলা পরিষদের নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে লাফ দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে লাফিয়ে পড়ায় তারেক ইকবালের মৃত্যু হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে৷

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell