রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৪
শিরোনামঃ
শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

নীলফামারীতে আটা দিয়ে এনআইডি প্রতারণা, গ্রেপ্তার ৪

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৯, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

 

নীলফামারীতে আটা দিয়ে এনআইডি প্রতারণা, গ্রেপ্তার ৪

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারীতে এক কেজি আটা দেওয়ার প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছবি তুলে নিয়ে প্রতারণা করার একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের আরাজী রামকলা এলাকার রোস্তম আলীর ছেলে মিজানুর রহমান মান্নু (২৪), ভবেস রায়ের ছেলে সাগর রায় (২৬), জিয়াউর রহমানের ছেলে জাকির ইসলাম (১৯) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই মধ্যপাড়া এলাকার মর্জিদুল সরকারের ছেলে শয়ন মিয়া (২৫)।

 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গোলাম সবুর জানান, ‘জনকল্যাণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন নামীয় সংগঠনের নামে মাস ব্যাপী আটা বিতরণ কার্যক্রমের ব্যানারে গ্রামের সহজ-সরল মানুষকে ভুল বুঝিয়ে এক কেজি আটা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ছবি ও তাদের স্থীর চিত্র ধারণ করে একটি অনলাইন লিঙ্কে প্রেরণ করছে চক্রটি। এসব তথ্য সংগ্রহ করে ওই‌ লিঙ্কের মাধ্যমে মানুষের ব্যক্তিগত গোপনীয় তথ্য বিক্রয় করে আসামীরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে’। তিনি আরও বলেন, ‘লোকজনের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য প্রচার, প্রকাশ ও হস্তান্তরের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই গতকাল (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় লোকজনেরা তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে‌।

 

এসময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, একটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। আমাদের এসব বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে। ব্যক্তিগত তথ্য হস্তান্তরের মাধ্যমে ঘটতে পারে সন্ত্রাসী কর্মকাণ্ড। তাই কারো প্রলোভনে পড়ে কেউ যেনো গোপনীয় তথ্য আমরা কারো কাছে হস্তান্তর না করি সে বিষয়ে সচেতন থাকবো’। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell