মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৩
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নীলফামারীতে বাঁশঝার আর জঙ্গলে ১৮মাস ধরে ২১ পরিবার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১০, ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

নীলফামারীতে বাঁশঝার আর জঙ্গলে ১৮মাস ধরে ২১ পরিবার

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।। নীলফামারীতে জামায়াত -শিবিরের তান্ডবে দেড় বছর ধরে ঘর ছাড়া ২১ পরিবার। এসব পরিবার বসবাস করছে বাঁশঝার আর জঙ্গলে। নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারগুলো দাড়ে দাড়ে ঘুরছে বিচারের জন্য। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ১১নং সোনারায় ইউনিয়নের উত্তর মুসরত কুখাপাড়া গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করে ওই ভুক্তভোগী পরিবারগুলো। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলো জানান, একই এলাকার জামায়াত শিবির ছলিমুদ্দিনের ছেলে মোস্তফা কামাল, মোঃ শাকু মামুদের ছেলে কাওছার, মহদ্দি মামুদের ছেলে আবুল হোসেন ও মৃতঃ উমর উল্লাহ ছেলে সোরাদ্দি মামুদসহ অনেকে তাদের অত্যাচারে দীর্ঘ দেড় বছর ধরে নিজ বাড়ি থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে ২১টি পরিবারের মানুষ বাঁশঝার আর জঙ্গলে। এসব পরিরারের মানুষজনকে দেখলে হাত-পা ভেঙে ও হত্যার হুমকি দেয় জামায়াত-শিবিরের কর্মীরা। অনেকের পায়ের রক কেটে দিয়েছে তারা। ভয়ে রাতের অন্ধকারে এসব পরিবারের মানুষগুলো বাঁশঝাড়, জঙ্গল, স্কুল, মাদরাসার বারান্দায় কাটাচ্ছে রাত। এদিকে বাড়িতে কোন মানুষ না থাকার সুযোগে ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায় তারা। তারা জানান, পরিবারগুলো পালিয়ে থাকার কারণে তাদের ছেলে-মেয়ে ওই জামায়াত শিবিরের ভয়ে স্কুল- কলেজ, মাদরাসাতে যেতে পারছেনা। তারা বলেন, গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে সমর্থন না করায় প্রতিনিয়ত এই হামলার শিকার হচ্ছেন তারা। এরই জের ধরে গত কয়েক মাস আগে নীলফামারীর রাজনৈতিক নেতাকর্মীরা আপোষ মিমাংসা করে দিলেও কাটাকাটি, হানাহানি ও রক্তক্ষয়ী নির্যাতন চালিয়ে যাচ্ছে জামায়াত-শিবিরের ওই নেতাকর্মীরা। এসব ভুক্তভোগী পরিবারগুলো নিরাপত্তাহীনতার পাশাপাশি চান সুষ্ঠু বিচার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell