সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৫
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৪, ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।  মঙ্গলবার (১৪ জানুয়ারি/২৫) বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়ে লিফলেট বিতরণ কার্মসূচী শুরু করেন তারা।  জাতীয় নাগরিক কমিটির নীলফামারী জেলা প্রতিনিধি সাইদুজ্জামান বাবুর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আবু সাঈদ লিওন। শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মধ্যে ৭ দফার এ লিফলেট বিতরণ করেন তারা।

 

সংগঠক লিওন বলেন, শীঘ্রই জুলাই ‘ঘোষণাপত্র’ জাতির সামনে তুলে ধরে ঘোষণা দিতে হবে। জুলাই অভ্যুত্থানে শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ভবিষ্যতে আর কোন শাসক যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেই রকম রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার লক্ষেই এ লিফলেট বিতরণ কর্মসূচি দেশব্যাপী পালন করা হচ্ছে।  তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ছাত্র- জনতার জুলাই অভ্যুত্থান এক অবিস্মরণীয় ঘটনা। যার মাধ্যমে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা ব্যাবসার অবসান ঘটে। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের জনগণ কীভাবে ভয়াবহ এই ফ্যাসিবাদী জিঞ্জির ছিন্ন করেছে ঘোষণা পত্রে তার উল্লেখ থাকতে হবে।  কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান আশিক, আযম, আলিফ সিদ্দিকী প্রান্তর, রতন সরকার রত্ন, বোরহান আহমেদ, রইসুল ইসলাম অম্লান প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell