বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৫
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

নীলফামারীতে ভুয়া প্রবেশপত্র নিয়ে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা সাহাদাত হোসেন গ্রেফতার করেছে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২৩, ১:১৪ পূর্বাহ্ণ
  • ২৪৪ ০৯ বার দেখা হয়েছে

নীলফামারীতে ভুয়া প্রবেশপত্র নিয়ে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা সাহাদাতহোসেন  গ্রেফতার করেছে পুলিশ।

নীলফামারীতে ভুয়া প্রবেশপত্র নিয়ে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা সাহাদাত হোসেন (২০) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ডিমলা উপজেলার মধ্য-ছাতনাই এলাকার মো. হারুন অর রশিদের ছেলে।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তিনি ধরে পড়েন। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখায় নীলফামারী থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, নীলফামারী জেলা পুলিশ লাইন্স মাঠে ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার বিভিন্ন ইভেন্টে চলে। সাহাদাত হোসেন চলতি বছরের পরীক্ষার প্রবেশপত্রের বিপরীতে ২০২২ সালের প্রবেশপত্র দেখান। এতে দায়িত্বরত পুলিশ সদস্যের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর ৩(ক) ও (খ)/৯ ধারায় একটি মামলা করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে সাহাদাত জানান, ফেল করা একজন প্রার্থীকে পাস করানোর জন্য ২০২৩ সালের এডমিট কার্ডের সিরিয়াল নম্বর সুকৌশলে প্রবেশপত্রে যুক্ত করে পরীক্ষায় অংশ নেন এবং উর্ত্তীণ হন।

জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, অসদুপায় অবলম্বন করে সাহাদাত অন্যজনকে পাস করানোর জন্য ভুয়া কাগজপত্র দিয়ে পরীক্ষায় অংশ নেয়। এজন্য তাকে আটক করা হয়। পরে কাগজপত্র ভুয়া প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell