রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৯
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

নীলফামারীতে ভূয়া চিকিৎসককে এক বছরের জেল ৫০ হাজার টাকা জরিমানা,

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৯, ২০২৪, ১০:১৮ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নীলফামারীতে ভূয়া চিকিৎসককে এক বছরের জেল ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারী শহরের মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে ভুয়া ডাক্তার এনে নিউরো চিকিৎসা সেবা দেওয়ার সময় ভুয়া ডাক্তারকে হাতেনাতে আটক করেছেন জেলা সিভিল সার্জন ডা: মো: হাসিবুর রহমান। পরে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর অপরাধের ধারা অনুযায়ী ২২/১ ধারা লংঘন ও ২২/২ ধারায় ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল কে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

 

এবং ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা পরিচালনা করানোর অপরাধে মদিনা ডায়াগনস্টিক সেন্টার ১ মাসের জন্য সিলগালা করার আদেশ প্রদান করে। গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল জানান, আমি এখানে আসতে চাইনি মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক এর মালিকের ছেলে আমাকে কয়েক বার ফোন করে ও দেখা করে এখানে চেম্বার করতে বলেছে।

 

ফারূক হোসেন রংপুর শহরের নীলকন্ঠ এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে। ফারুক রংপুর মেডিকেলে নার্সিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নিউরো মেডিসিন এর ডা: রবিউল ইসমাম এর নাম ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে আসতেন রোগীদের। নীলফামারী জেলা সিভিল সার্জন, ডা: মো: হাসিবুর রহমান জানান, ফারুক হোসেন মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে ডা: রবিউল ইসলাম এর নাম ব্যাবহার করে ব্যবস্থাপত্র লেখার সময় হাতেনাতে ধরা হয় তাকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell