শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৯
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

নীলফামারীতে মৃত্যুর ১২ বছর পর কবর থেকে লাশ উত্তোলন

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১, ২০২৫, ২:০৭ পূর্বাহ্ণ
  • ২৯৯ ০৯ বার দেখা হয়েছে

নীলফামারীতে মৃত্যুর ১২ বছর পর কবর থেকে লাশ উত্তোলন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।।

স্বাভাবিক মৃত্যু বলে দাফন, ১২ বছর পর কবর থেকে মরদেহ উত্তোলন করব থেকে মরদেহ উত্তোলন করা হচ্ছে। নীলফামারী জেলার সদর উপজেলায় দীর্ঘ ১২ বছর পর কবর খুঁড়ে হত্যাকাণ্ডের শিকার আবু বকর সিদ্দিকের মরদেহ উত্তোলন করে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। নিহত আবু বকরের ছেলে অভিযোগ করেন, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও তখন স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার রামগঞ্জ বাজারের আকাশকুড়ি গ্রামে এই কার্যক্রম পরিচালিত হয়। মৃত্যুর এক যুগ পর এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কবর খনন ও নমুনা সংগ্রহ কার্যক্রমে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম, নীলফামারী থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব সাহা, নিহতের ছেলে লিটন রহমান ও সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা শাহ। পুলিশ জানায়, নিহত আবু বকর সিদ্দিকের ছেলে লিটন রহমান গত বছরের ৩ নভেম্বর নীলফামারী আমলি আদালতে ২০২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই ঘটনাটিকে তখন স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগও করেন লিটন। পুলিশ আরও জানান, দেহাবশেষ সংগ্রহের পর সেগুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। নিহত আবু বকর সিদ্দিকের ছেলে লিটন রহমান সাংবাদিকদের বলেন, ‘আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ঘটনার মূল হোতা ছিলেন তৎকালীন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। আমি দীর্ঘদিন ধরে বিচার চাইছি, আজ কবর খোঁড়ার মাধ্যমে নতুন করে বিচারিক প্রক্রিয়া শুরু হলো। দ্রুত সব আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দীর্ঘ ১২ বছর ধরে আমরা ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছি।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell