মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৫
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১১, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
  • ১৫৪ ০৯ বার দেখা হয়েছে
Exif_JPEG_420

 

 

 

 

 

নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত ।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার ১১ই অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের এর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন প্রস্তুতিমূলক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম সেবা , অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আমিরুল ইসলাম, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি/সম্পাদক, নীলফামারীর সকল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় বক্তারা ধর্মীয় রীতি অনুসারে দুর্গোৎসব পালনের পাশাপাশি সরকারি নির্দেশনা কঠোর ভাবে মেনে চলার জন্য সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। শারদীয় দুর্গাপূজায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার আহবান জানান নেতৃবৃন্দ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দারের সাক্ষরিত শারদীয় দুর্গাপূজাকে সার্বিকভাবে সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা ও উপজেলা কমিটি গুলোকে ২৫ দফা দিক নির্দেশনা প্রদান করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell