শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৯
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

নীলফামারীতে সাবেক দুই এমপি ও ওসিসহ ৬০ জনের নামে মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১০, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নীলফামারীতে সাবেক দুই এমপি ও ওসিসহ ৬০ জনের নামে মামলা

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমাতে চৌরঙ্গী মোড়সহ শহরের বিভিন্ন স্থানে আগ্নেয়াস্ত্র, লাঠি, ছোড়া, রামদা, রড হকস্টিক নিয়ে সাধারণ ছাত্র জনতার উপরে হামলা করায় নীলফামারীতে সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, আসাদুজ্জামান নূর, ওসি তানভীরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হকসহ ৬০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা হয়েছে। গতকাল নীলফামারী আমলী আদালত-০১ এ বাদীয় হয়ে মামলাটি করে জেলা শহরের কুখাপাড়া এলাকার বাসিন্দা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (বিএমআই) শিক্ষার্থী সৌমিক হাসান সোহান। মামলায় অজ্ঞাত আরো অন্তত তিনশ জনকে আসামী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে নীলফামারী থানায় নথিভুক্ত করণের নির্দেশ দিয়েছে। মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগষ্ট জেলা শহরের চৌরঙ্গী মোড়সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমাতে দুই সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র, লাঠি সোডা, ছোড়া, রামদা, রড হকস্টিক ব্যবহার করে আক্রমণ চালায় আওয়ামীলীগের নেতা কর্মীরা। এছাড়া পুলিশের ওসি তানভীরুল ইসলাম ও উপ-পরিদর্শক রনি কুমার পাল রাবার বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করে। এতে শতাধিক ছাত্র জনতা আহত হন। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলে আদালত থেকে এফআইআর’র জন্য এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell