বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০১
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নীলফামারীতে হটাৎ ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি।

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৬, ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

নীলফামারীতে হটাৎ ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।
নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায় হঠাৎ ঝড়ের আঘাতে মুহূর্তেই শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। ঝড়ে ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। সোমবার (১৫মে) রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা লক্ষীচাপ ও জলঢাকা উপজেলার শিমুলবাড়ি সহ আসেপাশের কয়েকটি গ্রামে ঝড় আঘাত হানে।এক ঘণ্টাব্যাপী এ ঝড়ে শতাধিক কাঁচাপাকা বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি ও সবজি বাগান লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষতি খবর পাওয়া গেছে।
এছাড়াও ঝড় আর শিলা বৃষ্টিতে ঘরের মূল্যবান জিনিসপত্রসহ নষ্ট হয়েছে শিক্ষার্থীদের বই খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র। ঝড়ে ক্ষতিগ্রস্ত শিমুল বাড়ি এলাকার আব্দুস সাত্তার বলেন, আমার ২ টা টিনের ঘর একটি হেলে গেছে একটি পুরো ভেঙে গেছে৷ এখন ঠিকঠাক করতেছি। হটাৎ করে রাতে ঝড় টা আসে৷ ঝড় আসার আগে প্রচন্ড বাতাস বইছিল। জানিনা কিভাবে কি করব সবার সহযোগীতা চাই। লক্ষীচাপ আকাশকুড়ি এলাকার শাহীন আলম বলেন, আমাদের পাড়ার প্রায় ২০-২৫ টা ঘর ভেঙ্গে গেছে। আমাদের গরুর ঘরটা ভেঙ্গে গেছে। হটাৎ করে বাতাস শুরু হলো রাতে।
No description available.
দিনের বেলা তো প্রচন্ড রোদ ছিল। এবিষয়ে লক্ষীচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, আমার ইউনিয়নের আকাশকুড়ি এলাকা সহ আসে পাশের বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১০০ অধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে৷ আমরা ক্ষয়ক্ষতির নিরপণের চেষ্টা করছি এবং তালিকা করছি যা উপজেলা পরিষদের পাঠানো হবে। জলঢালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন, ঝড়ে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়েছি। চেয়ারম্যানকে তালিকা পাঠাতে বলা হয়েছে, তালিকা পেলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহায়তা দেওয়া হবে।
নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, সঠিক কতগুলো ঘরবাড়ি কিংবা ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানতে পাইনি। তালিকা পেলে সহযোগীতা করা হবে। এবিষয়ে জেলার ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, ঝড়ের বিষয়ে আগে থেকেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ছিল রংপুর অঞ্চলের কিছু এলাকায় ঝড়হাওয়া ও বৃষ্টি হতে পারে এবং তা হয়েছে। আগামী ১৮ মে এই এলাকায় হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
Enter
Md

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell