রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩০
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

নীলফামারীতে ৩লক্ষ ৭হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৩, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ
  • ১৫৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নীলফামারীতে ৩লক্ষ ৭হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে ভিটামিন ‘এ’ প¬াস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয় আগামী ১৫ মার্চ দিনব্যাপী ভিটামিন ‘এ’ প¬াস ক্যাম্পেইন চলবে। কর্মশালায় সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক জানান, নীলফামারী জেলায় ৩লক্ষ ৭হাজার ২৬২জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ উপজেলা ২ পৌরসভায় ৬মাস থেকে ১১মাস বয়সী ৩১হাজার ৪০৯জন এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী ২লাখ ৭৫হাজার ৮৫৩জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও জানান, জেলার ৬১টি ইউনিয়নে ও ৪ পৌরসভায় ১ হাজার ৫৯০ টি কেন্দ্রে কাজ করবেন ৩ হাজার ১৮০ জন সেচ্ছাসেবক ও প্রথম সারির সুপারভাইজার ১৯১ জন ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়াবেন। এছাড়াও সিভিল সার্জনের পক্ষ থেকে মনিটরিং টিম সমস্ত কেন্দ্র পর্যবেক্ষন করবে। ওরিয়েন্টেশন কর্মশালায় সার্ভিলেন্স এন্ড ইমুনিজেশন মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার আতিউর রহমান শেখ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell