মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৩
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নীলফামারীর ডোমারে বাবার মামলায় ছেলে কারাগারে।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৩, ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ
  • ১৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

নীলফামারীর ডোমারে বাবার মামলায় ছেলে কারাগারে।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারীর ডোমারে বাবার করা অটোরিকশার ব্যাটারি চুরির মামলায় ছেলে শাহিনুর ইসলাম (২৩) ও তার সহযোগী জুয়েল ইসলাম (৩০) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, ভোরে দুজনকে গ্রেপ্তার করা হয়। শাহিনুর উপজেলার দিঘোলটারী এলাকার ছবদের আলীর ছেলে ও জুয়েল ফরেস্ট নদীয়াপাড়া এলাকার মমিজ উদ্দিনের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার ছবদের আলীর অটোরিকশা চুরি হয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে উপজেলা পরিষদের সামনে অটোরিকশাটি পাওয়া গেলেও এর চারটি ব্যাটারি পাওয়া যায়নি। এ ঘটনায় ছবদের আলী অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন। পরে সন্দেহভাজন হিসেবে শাহিনুরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তিনি বাবার অটোরিকশার ব্যাটারি চুরি করেছেন বলে স্বীকার করেন। শাহিনুরের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, অটোরিকশার ব্যাটারি চুরির মামলায় বাদীর ছেলেকে সন্দেহ হলে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি জুয়েলকে সঙ্গে নিয়ে চুরি করেছেন বলে স্বীকার করেন। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell