মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৫
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নীলফামারী জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১১, ২০২৩, ১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৪১ ০৯ বার দেখা হয়েছে

 

নীলফামারী জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নীলফামারীতে, শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা আওয়ামী যুবলীগ। আজ মঙ্গলবার বার (১০ই অক্টোবর) বিকাল ৪ টায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ অম্লান চত্তর চৌরাঙ্গী মোড়ে নীলফামারী জেলা আওয়ামী যুবলীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ আয়োজন করে। বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশের অংশ হিসেবে এ কর্মসূচী গ্রহন করা হয়। শান্তি ও উন্নয়ন সমাবেশে নীলফামারী জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নীলফামারী কেন্দ্রীয় শহীদ অম্লান চত্তর চৌরাঙ্গী মোড়ে অনুষ্ঠিত জেলা যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতৃত্ব দেন নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ । শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফর সাদিক (তুহিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ ,আবু সুফি সবুজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রনবানন্দ রায় রাখাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সমাবেশে যুবলীগ নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে দেশের সামগ্রিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, যার ফলে বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে একটি মর্যাদাশীল দেশ হিসেবে স্থান করে নিয়েছে। তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস নৈরাজ্য সহ নানা অপতৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে শান্তির এদেশকে অশান্ত করার পায়তারায় লিপ্ত রয়েছে। তারা হুঁশিয়ারী উচ্চারন করে বলেন, দেশ বিরোধী যেকোন অপতৎপরতাকে এদেশের শান্তি ও উন্নয়নকামী জনগণ শক্ত হাতে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশ নিয়ে যেকোন ষড়যন্ত্র অতীতের ন্যায় শক্তহাতে দমন করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell