রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১২
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

নীলফামারী প্রেসক্লাব নির্বাচন সিয়াম সভাপতি, নুর আলম সাধারণ সম্পাদক

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৭, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

নীলফামারী প্রেসক্লাব নির্বাচন সিয়াম সভাপতি, নুর আলম সাধারণ সম্পাদক

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি এ.বি এম মঞ্জুরুল আলম সিয়াম সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন এর নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম সাধারণ সম্পাদক বিজয়ী নির্বাচিত হয়েছেন। শনিবার নীলফামারী প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২১টি পদে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ৩৯টি ভোটের মধ্যে সভাপতি পদে ২৬টি ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন এবিএম মঞ্জুরুল আলম সিয়াম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শীষ রহমান পেয়েছেন ১২টি ভোট। অপর দিকে, সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম ২১টি ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন।

 

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি, এটিএন বাংলা ও এটিএন নিউজ’র নীলফামারী জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন পেয়েছেন ১৭টি ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুভাস বিশ্বাস ও আব্দুর রশিদ শাহ বিজয়ী নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে ২২ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন ভোরের কাগজ এর নীলফামারী জেলা প্রতিনিধি রাজীব চৌধুরী রাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন দেনিক শিক্ষা অনলাইনের নীলফামারী জেলা প্রতিনিধি একরামুল হক লাবু। তিনি পেয়েছেন ১৬ ভোট। এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ, অর্থ সম্পাদক পদে এম আবুল হোসেন শাহ এবং নির্বাহী সদস্য পদে মোস্তফা আবিদ, কাজী মাহবুবুল হক দোদুল, তৈয়ব আলী সরকার, নুর আলম সিদ্দিকী দুলাল, আরিফুল ইসলাম, মুশফিকুর রহমান সৈতক ও নুরে আলম বাবু বিজয়ী হয়েছেন। সভ-সভাপতি পদে বিজয়ী নির্বাচিত হয়েছেন আতিয়ার রহমান বাড্ডা, হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, আনোয়ারুল আলম প্রধান এবং হামিদুল্লাহ সরকার। এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে মোশারফ হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মনিরুল হাসান শাহ আপেল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আলিফ নুরা রীনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নির্বাচিত হয়েছেন। ভোট গণনার পর এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনী বোর্ড।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell