শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০১
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

নেতাকর্মীদের বলবো মাথা ঠান্ডা করে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান-মেয়র আইভী

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৯, ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ
  • ১৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

নেতাকর্মীদের বলবো মাথা ঠান্ডা করে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান-মেয়র আইভী

আওয়ামী লীগ নেতাকর্মীদের মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, এ সময় নেতাকর্মীদের বলবো মাথা ঠান্ডা করে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবিলা করার জন্য। পরিস্থিতি ঘোলাটে করা যাবে না। সাধারণ মানুষের কাছে যেতে হবে।

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও ও সহিংসতার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) দুপুরে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশে মেয়র এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। শেখ হাসিনার পদক্ষেপগুলো তুলে ধরতে হবে। এমন কোনো সেক্টর নেই যেখানে আমাদের সরকার কাজ করেনি। আমরা সব নেতাকর্মী দলীয় নেত্রী যে নির্দেশন দেয় দল যে নির্দেশ দেয় সেই নির্দেশ মোতাবেক একসঙ্গে কাজ করবো। এই ক্রান্তিলগ্নে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন একসঙ্গে কর্মসূচি দেবে।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, শুধু দেশবাসী নয় সারা পৃথিবী দেখেছে গতকালের নৈরাজ্যের ঘটনা। আমাদের দেশে এ মুহূর্তে দেশি বিদেশি ষড়যন্ত্রে আওয়ামী লীগ আক্রান্ত। প্রতি পাঁচ বছর পর যখনই নির্বাচন আসে তখনই একটি গোষ্ঠী দেশ এবং দেশের বাইরে ষড়যন্ত্রে লিপ্ত হয়, কীভাবে আওয়ামী লীগকে হঠানো যায়। কিন্তু সারাবাংলায় ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে আমার মনে হয় না কোনো দল এটা করতে পেরেছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell