বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৭
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

নেত্রকোনায় পঞ্চম শ্রেণির মাদরাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১০, ২০২৩, ১:৪৬ পূর্বাহ্ণ
  • ২১৩ ০৯ বার দেখা হয়েছে

নেত্রকোনায় পঞ্চম শ্রেণির মাদরাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ

নেত্রকোনার আটপাড়ায় পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১১) অপহরণের পর বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ওই ছাত্রীকে উপজেলার তেলিগাতী ইউনিয়নের একটি গ্রাম থেকে উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কান্তি সরকার এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের আজিজুল (৩৫), তার স্ত্রী মনি আক্তার (৩০) ও একই গ্রামের লিমন মিয়া (২৮)।

ভুক্তভোগী ছাত্রীর মায়ের ভাষ্যমতে, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে মাদরাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে আজিজুলসহ চারজন মিলে অপহরণ করেন। নাকে রুমাল চেপে ধরে অজ্ঞান করে আজিজুল ও তার সঙ্গীরা তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে আটকে রেখে ধর্ষণ করেন। এ কাজে আজিজুলের স্ত্রী সহায়তা করেন। মেয়েকে খুঁজে না পেয়ে মঙ্গলবার সকালে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বুধবার দুপুরে আজিজুলের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটপাড়া থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা থানায় মামলা করেছেন। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell