রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৪
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

নেত্রকোনায় বোন জামাইয়ের হাতে শ্যালক খুন।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৮, ২০২১, ২:২৮ পূর্বাহ্ণ
  • ৩৩৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। আশিকুর রহমান,নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ ময়মনসিংহের নেত্রকোনা জেলার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে পিয়াস নামে (১৯) এক যুবককে গলা কেটে হত্যা করেছেন তাঁর বোনজামাই সুনু ফকির। গত মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। নিহত পিয়াস উপজেলার বানিয়াগাতী গ্রামের মৃত মজু মিয়ার ছেলে। এ ঘটনায় তাঁর বোন হেনা আক্তার ও বোনজামাইকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে অফিসার ইনচার্জ জানান, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার শ্রীরামপাশা এলাকায় রাসেল মিয়ার পতিত জমিতে হেনা আক্তারের সঙ্গে তাঁর মা রুমেলা আক্তারের জমিজমা ও পারিবারিক বিষয়াদি নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় পিয়াস মাকে ফিরিয়ে আনতে গেলে বোনজামাই সুনু ফকিরের সঙ্গে পিয়াসের হাতাহাতি হয়। একপর্যায়ে সুনু ফকির পিয়াসের গলায় ধারালো ছুরি দিয়ে টান দিলে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন। মো. জাফর ইকবাল আরও বলেন, ঘটনার পর সুনু ফকির ও হেনা আক্তারকে আটক করা হয়েছে। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell