শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৯
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

নেশার টাকা না দেওয়ায় গৃহবধূ কে কুপিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৫, ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ
  • ২৩০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নেশার টাকা না দেওয়ায় গৃহবধূ কে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে নেশার টাকা না দেওয়ায় কাজলী বেগম (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামী মাছুমের বিরুদ্ধে।

এ ঘটনার পর নিহতের দুই কন্যাসন্তানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে গৃহবধূর রক্তমাখা মরদেহ উদ্ধারসহ ঘাতক স্বামী মাছুমকে (৩০) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

 

সোমবার (১৫ জুলাই) ভোরে বন্দর উপজেলার উলাক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাজলী বন্দর ইউনিয়নের পদুঘর উলাক এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে। আটক মাছুম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে দুই মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে যায়। ওই সময় স্থানীয় জনতা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গৃহবধূ কাজলী বেগমের রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী মাছুমকে ধরতে গেলে কয়েকজনকে কাঁচি দিয়ে আঘাত করেন তিনি। এ সময় মাছুমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিন বছর আগেও নেশার টাকার জন্য কাজলীকে কুপিয়ে জখম করেছিলেন মাসুম। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়েছিল।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঁচিসহ গণপিটুনির শিকার মাছুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell