মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫১
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নোয়াখালীতে জামাতের বৈঠক থেকে ৪০জন নেতাকর্মী আটক

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৫, ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ
  • ১৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

নোয়াখালীতে জামাতের বৈঠক থেকে ৪০জন নেতাকর্মী আটক

মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ ৪০জন আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটি জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার।

দলীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন মেম্বারসহ ৪০জন নেতাকর্মি রয়েছেন।

গতকাল শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার বলেন, নির্বাচন উপলক্ষে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় আমাদের একটি সভা হচ্ছিল। পুলিশ সোর্সের মাধ্যমে খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ার্ড পর্যায়ের ওই বৈঠকে ঘেরাও করে অভিযান চালিয়ে ৪০জনকে আটক করে থানায় নিয়ে যায়। এর মধ্যে আমাদের জামায়াতের ১৫-২০জন নেতাকর্মি রয়েছে। অন্যরা সাধারণ মানুষ।

জেলা আমির ইসহাক খন্দকার অভিযোগ করে আরো বলেন, জামায়াতে ইসলাম একটি গণতান্ত্রিক সংগঠন।  এটা কোনো নিষিদ্ধ সংগঠন নয়।  তাদের সভা-সমাবেশ করার অধিকার আছে। ভরা পরিবেশে প্রোগ্রামটা করছে।  এ অবস্থায় পুলিশ হানা দিয়ে আমাদের প্রায় ১৫-২০জন নেতাকর্মি এবং সাধারণ মানুষকে ধরে নিয়ে যাওয়াতে আমরা উদ্বিগ্ন। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, ৪০জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell