বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৮
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নোয়াখালীতে নারীর স্যান্ডেলে মিলল ইয়াবা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৩, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ণ
  • ১৭২ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীতে নারীর স্যান্ডেলে মিলল ইয়াবা

মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  এ সময় ১ হাজার ১০০পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতার সংসার খাতু (৪০) কক্সবাজার জেলার টেননাফ থানার সীল বনিয়া পাড়া এলাকার বড় কালা মিয়া হাজী বাড়ির নুরুল ইসলামের স্ত্রী।
শুক্রবার (২৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে,গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জমিদার পোল এলাকার নোয়াখালী-ফেনী সড়কে নোয়াখালীগামী বাধন পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মাদককারবারি আবুল কালাম আজাদ ওরফে আজুর কাছে আসছে এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এক নারীর ওপর নজরদারি রাখা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে গাড়ি পরিবর্তন করে একটি যাত্রীবাহী বাসে উঠে ওই নারী নোয়াখালীর সুবর্ণচরে যাচ্ছিলেন। তার বাসটি বেগমগঞ্জের  জমিদার পোল এলাকার নোয়াখালী-ফেনী সড়কে পৌঁছলে তল্লাশি চৌকি বসিয়ে সেটির গতিরোধ করা হয়।
পরে বাস থেকে সন্দেহভাজন নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই নারীর দুটি স্যান্ডেলের ভিতরে ১হাজার ১০০পিস ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell