বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪০
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে গ্রেফতার ৬

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৭, ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ
  • ১৪৬ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে গ্রেফতার ৬

 নোয়াখালী প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল
২৭ মে বিকেলে নোয়াখালীর জেলা শহরে বিএনপির বিক্ষোভ সমাবেশকে সামনে রেখে পুলিশ গ্রেফতারের মাধ্যমে নেতাকর্মিদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি, বিএনপি কর্মি আলা উদ্দিন ভুঁইয়া, মো. নোমান, দুলাল, সজিব ও নূর উদ্দিন।

শুক্রবার (২৬ মে) জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সহ বিএনপির ৬ নেতাকর্মিকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করেছেন জেলা বিএনপির নেতারা।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি বলেন, সরকার পুলিশের মাধ্যমে আতঙ্ক তৈরী করে সমাবেশকে বানচাল করতে চায়। সমাবেশকে ঘিরে আমাদের অনেক নেতাকর্মিকে গ্রেফতার করেছে।  সঠিক তথ্য যাচাই বাচাই করে আমরা পরে জানাবো। তবে গ্রেফতারের সংখ্যা বাড়বে বলেও মন্তব্য করেন এই নেতা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

জানা যায়, গায়েবি মামলায় গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদ, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর জেলা শহরে মাইজদীতে শনিবার (২৭ মে) বিকেলে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell