বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৪
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১, ২০২৩, ৮:৩৩ অপরাহ্ণ
  • ১৭০ ০৯ বার দেখা হয়েছে

 

 

নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী প্রতিনিধিঃমুজাহিদুল ইসলাম সোহেল,

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় সূর্য লাল নাথ (৪০) ও আজিম (২১) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও একজন মোটরসাইকেল আরোহী।

বৃহস্পতিবার দুপুরে পৃথকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের অমর রঞ্জন নাথের ছেলে সূর্য লাল নাথ ও হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড শান্তিপুর এলাকার আবদুল মালেকের ছেলে আজিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ি পূর্ব চরবাটা হাজীপুর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল হারিছ চৌধুরী বাজারে যাচ্ছিলেন সূর্য লাল নাথ। পথে তার মোটরসাইকেলটি লেদু মার্কেট এলাকার রাব্বানীয়া মাদ্রাসার সামনে পৌঁছলে একটি শিশু সড়ক পার হওয়ার জন্য সামনে দিয়ে দৌঁড় দিলে  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে গিয়ে আহত হয় সূর্য লাল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। নিহতের মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে পরিবারের লোকজন।

অপরদিকে, দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেল হাতিয়ার চানন্দি ইউনিয়নের দরবেশ বাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ড ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি ধুমড়ে মুছড়ে গিয়ে তাতে থাকা দুই আরোহী আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে হাতিয়া মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে।

চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ ও মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell