রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৬
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

নোয়াখালীর সুবর্ণচরে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ৫ লাখ টাকা জরিমানা 

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৩, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
  • ২১২ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ৫ লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ তিনটি ইটভাটা অভিযান চালিয়ে ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোকে ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।  ঐ ইটভাটাগুলোর কিলন ও চিমনি ভেঙে অকেজো করে পোড়ানো ইট গুটিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় এই অভিযান পরিচালিত হয়।
ইটভাটা গুলো হলো,
উপজেলার চরজব্বার ইউনিয়নে মেসার্স তাহেরা ব্রিকস ও একেবি ব্রিকস এবং চরআমান উল্যাহ ইউনিয়নের আমানত ব্রিকস।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি  ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে তিন ফসিল জমিতে কার্যক্রম চালাচ্ছিল ব্রিকস ফিল্ড । তাদের বার বার তাগিদ দেওয়ার পরও আইনের বিষয়টি তোয়াক্কা করেননি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন,পরিবেশের ক্ষতি করে এমন কোনো স্থাপনার কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না । অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চরজব্বার থানা পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell