রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৩
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

নোয়াখালীর সুবর্ণচরে মাথায় গাছের ডাল পড়ে আওয়ামীলীগের প্রবীণ নেতার মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৮, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ
  • ২১৭ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে মাথায় গাছের ডাল পড়ে আওয়ামীলীগের প্রবীণ নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে গাছের ডাল কাটার সময় গাছের ডাল মাথায় পড়ে ডাঃ আবদুর রব(৭০) নামের আওয়ামীলীগের এক প্রবীণ নেতার মৃত্য হয়েছে। তাঁর মৃত্যুর খবরে উপজেলাসহ পুরো জেলায় রাজনৈতিক নেতাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সন্তানদের সান্তনা দিতে অনেকে ছুটে যান নিহতের বাড়িতে।
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড়ের উত্তর কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ডাঃ আবদুর রব উপজেলার উত্তর কচ্ছপিয়া গ্রামের মমতাজ উদ্দিন ছেলে। তিনি স্থানীয় হারিছ চৌধূরী বাজারের পল্লী চিকিসক ও ছয় সন্তানের জনক। এদের মধ্যে ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
No description available.
নিহতের বড় ছেলে সাবেক ইউপি সদস্য রাসেল জানান, রবিবার সকালে নিজেদের বাড়ির গাছের ডাল পালা কাটার জন্য শ্রমিকদের সঙ্গে গাছের নিচে যান। তিনি নিচে ছিলেন আর শ্রমিকেরা উপরে। কোন জায়গায় ডাল ফেলতে হবে সে জায়গা তিনি দেখিয়ে দিচ্ছিলেন, মোটা দড়ি দিয়ে ডাল বাধাঁ ছিল তারপরও ডাল কাটার সময় অসাবধানতাবশত ওই গাছের ডাল তাঁর বাবার মাথার উপর এসে পড়ে। তিনি চেয়ারে বসা থাকার কারণে তাৎক্ষণিক কোন দিকে সরতে পারে নি। পরে তিনি অচেতন হয়ে পড়লে ছোট ভাই ও শ্রমিকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
রবিবার বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আওয়ামীলীগ নেতা ডাঃ আবদুর রব এর মুত্যুতে শোক জানিয়েছে, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আনম চৌধূরী সেলিম, সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরী, উপজেলা সাবেক সভাপিত ও চরজব্বার ইউপি চেয়ারম্যান এ্যাড মো. ওমর ফারুক, চরজুবিলী ইউপি চেয়ারম্যান সাইফুল্লা খসরু,চরবাটা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব প্রমূখ।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, গাছের ডাল কাটার সময় ডাল পড়ে আওয়ামীলীগের প্রবীণ এই নেতার মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell