বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৯
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল চালক হত্যায় গ্রেপ্তার-২

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৩, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
  • ২১৮ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল চালক হত্যায় গ্রেপ্তার-২

নোয়াখালী প্রতিনিধিঃমুজাহিদুল ইসলাম সোহেল 
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি সুইজ গেইট এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. করিম (২৫) হত্যাকা-ের ঘটনায় জড়িত থাকা সন্দেহে জসিম উদ্দিন পারভেজ (২৮) ও আক্তার হোসেন (৩৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত নিহত করিমের মোটরসাইকেলটির কোন সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতে প্রেরণ করা হয়। এরআগে বুধবার দিবাগত রাতে হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়নের পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তরকৃতরা হচ্ছেন, হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের আবদুর রহমানের ছেলে জসিম উদ্দিন পারভেজ ও নবীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আক্তার হোসেন।

পুলিশ জানায়, গত রোববার রাত ১২টার দিকে চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার থেকে চেয়ারম্যান ঘাট যাওয়ার জন্য অজ্ঞাত দুই ব্যক্তি করিমের মোটরসাইকেলটি ভাড়া করে। সে হিসেবে দুই যাত্রীকে মোটরসাইকেলে নিয়ে প্রকল্প বাজারের সাহাব উদ্দিনের হোটেলের সামনে থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা করে করিম। পরদিন সোমবার সকালে স্থানীয় লোকজন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি সুইজ গেইট সংলগ্ন খালের ভিতর গলায় গামছা পেঁচানো অবস্থায় করিমের মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে বা আশপাশের কোথাও তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা ছিলো, দূর্বৃত্তরা করিমকে শ^াসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, মোটরসাইকেল চালক করিম হত্যার ঘটনায় তার ভাই সাখওয়াত হোসেন বাদি হয়ে অজ্ঞাত একাধিক আসামির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলার তদন্তে পারভেজ ও আক্তার এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell