সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৪
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

নোয়াখালীর সুবর্ণচরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৬, ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণ
  • ১৪৬ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

 নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
 উপজেলার আট ইউনিয়নে ৭হাজার ৮ শ ৫০জন কৃষককে প্রণোদনা বীজ ও সার দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)আল আমিন সরকারের সভাপতিত্বে উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় সোমবার সকালে  সুবর্ণচর উপজেলা কৃষি কার্যালয় এ বীজ ও সার বিতরণ করা হয়।
 অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রণোদনা বিজেশ্বর বিষয়ে মূল প্রবন্ধ তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এমএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌহিতুল ইসলাম,প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
  এই প্রণোদনায় ইউনিয়নে কৃষক নিয়ে  উপজেলা ৭হাজার ৮ শ ৫০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
মূল প্রবন্ধ তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ বক্তব্যে জানান যে, সুবর্ণচর উপজেলা একটি খাদ্য উদ্বৃত্ত উপজেলা। বছরে এই উপজেলায় ৫০লক্ষ ৮হাজার ৭শ ৪৩ মে.টন খাদ্যশস্য উদ্বৃত্ত থাকে। যা নোয়াখালীর অন্যান্য উপজেলাসহ বাংলাদেশের বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়।  চলতি রবি ২০২৩-২৪ মৌসুমের জন্য সুবর্ণচর উপজেলায় ৭হাজার ৮শ ৫০ জন কৃষকের প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, মসুর, খেসারি, ভূট্টা, সয়াবিন ও শীতকালীন মূগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে।  এই বছর গম ফসলের জন্য ১শ জন, ভূট্টা ২শ জন, সরিষা ৩হাজার জন, সূর্যমুখী ১হাজার ৪০০ জন, চিনাবাদাম ৮শ৫০ জন, সয়াবিন ৮শ জন, মসুর ৫০ জন, খেসারি ৪শ ৫০ ও মূগ ১হাজার জন কৃষক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহযোগিতা পাবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell