শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৭
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

নোয়াখালীর সুবর্ণচরে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩০, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ
  • ১৫৩ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২

নোয়াখালী প্রতিনিধি  :

নোয়াখালীর সুবর্ণচর ও কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহিন উদ্দিন (৩০) ও লোকমানকে (৫১) গ্রেপ্তার করেছের চরজব্বার থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের সেলিমের ছেলে মহিন উদ্দিন ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামের মোজাফর আহম্মদের ছেলে লোকমান। তারা দুইজন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে জাহাজমারা গ্রামের প্রভিটা গেইট এলাকার একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয় মহিন উদ্দিনকে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাজমারা গ্রামের ছৈয়াল বাড়ি সমাজ এলাকা থেকে ৭টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই ব্যক্তির তথ্যের ভিত্তিতে শনিবার সকালে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের অপর সদস্য লোকমানকে গ্রেপ্তার করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তথ্যগুলো নিশ্চিত করে বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে বিভিন্ন মোটরসাইকেল চোরদের নিকট হইতে অভ্যাসগত ভাবে চোরাই মোটরসাইকেল ক্রয় করতো তারা। পরবর্তীতে তা নোয়াখালী’সহ পাশবর্তী জেলায় বিক্রি করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell